NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শান্তকে নিয়ে সমালোচনায় বিস্মিত সুজন


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৩:৫৯ এএম

>
শান্তকে নিয়ে সমালোচনায় বিস্মিত সুজন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শেষ হয়েছে বাংলাদেশ দলের। গতকাল অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে সাকিব আল হাসানের দল ম্যাচ হেরেছে ৫ উইকেটের  বিনিময়ে। আসরজুড়ে ব্যাট কিংবা বল হাতে তেমন আলাদা করে কেউ নজর কাড়তে পারেনি বাংলাদেশ দলের। তবে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

শান্তর এমন পারফর্মম্যান্স নিয়ে আজ সোমবার গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ' আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত। এতো সমালোচনার পরেও শান্ত আউট অব দ্য বক্স পারফর্ম করেছে বলেও তিনি মনে করেন।

সুজন বলেন, 'আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। সে (দলে) সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, তাকে সুযোগ তো সিলেক্টররা দিয়েছে, বোর্ড থেকে আমরা দিয়েছি। দোষ যদি হয় তাহলে সেটা আমাদের (টিম ম্যানেজমেন্ট) হওয়া উচিত। তাকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে সেটা আউট অব দ্য বক্স। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।'

সুজন যোগ করেন, 'বাট আমি বলছি না যে শান্ত খুব ভাল খেলেছে, বা  অনেক বেশি করেছে। বাট আমার মনে হয় যে ওর মধ্যে সেই জিনিসটা আছে বলেই নির্বাচকরা সবসময় ওকে সিলেক্ট করে। যে কোনো বিদেশী কোচ শান্তকে দলে নিতে চায়। কারণ ওর যে কাজের ধরণ সেটা দেখেই ওকে নিতে চায় সবাই।'