NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নাসির-ইলিয়াস দুজন মিলে আমাকে ফাঁসিয়েছে : সুবাহ


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

>
নাসির-ইলিয়াস দুজন মিলে আমাকে ফাঁসিয়েছে : সুবাহ

ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা সুবাহ শাহ হুমায়রা। ২০১৮ সালে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে ব্যাপকভাবে আলোচনায় আসেন। গত বছরের ডিসেম্বরে সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করেন। সে সংসারও টেকেনি। অল্প কদিনেই ভেঙে যায় সংসার।

সুবাহর জীবনে নাসির-ইলিয়াস দুজনই এখন প্রাক্তনের খাতায়। সম্প্রতি এই দুই প্রাক্তনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি।

গত ১ নভেম্বর দুপুর বেলা। সংগীতশিল্পী ইলিয়াস তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। সেখানে একসঙ্গে দেখা মেলে ক্রিকেটার নাসির ও ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরাবন্দি হন। ক্যাপশনে লেখেন, ‘পুরনো বন্ধু’।

এই বিষয়টিকে সহজভাবে নেননি সুবাহ। তেলে-বেগুনে জ্বলে ওঠে বিভিন্ন গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি। সুবাহ বলেন, ‘নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা দুজন মিলে এত কিছু করেছে।’

সুবাহ আরও বলেন, ‘ছবিগুলো দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না।’

উল্লেখ্য, গত ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সুবাহর। এতে তার বিপরীতে অভিনয় করেন শিপন মিত্র ও তানভীর তনু। আরবিএস টেক লিমিটেড প্রযোজিত সিনেমাটির গল্প-চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনাও করেছেন রফিক সিকদার।