NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ইউক্রেন যুদ্ধে নিহত সাবেক এক ব্রিটিশ সেনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২২ এএম

ইউক্রেন যুদ্ধে নিহত সাবেক এক ব্রিটিশ সেনা

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে জর্ডান গেটলি নামের সাবেক ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভারোদোনেতস্ক অঞ্চলে যুদ্ধে রুশ সৈন্যদের সঙ্গে লড়াইয়ের সময় গেটলে মারা গেছেন বলে দাবি তার বাবার।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের জন্য প্রাণ দেওয়া ব্রিটিশ ওই সৈন্যের পরিবারকে সহায়তা করা হবে। জর্ডান গেটলের বাবা ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, কিছুদিন আগে বৃটিশ সেনাবাহিনী থেকে ইস্তফা দেন গেটলি। এরপর পাড়ি জমান ইউক্রেনে।

সেখানে স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণে সহায়তা করছিলেন। রাশিয়ান সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ছেলে। শুক্রবার পরিবার মৃত্যুর খবর জানতে পারে। 

২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইউক্রেনের হয়ে লড়াই করছে কয়েক হাজার বিদেশী নাগরিক।