NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নুসরাত বললেন, যা-ই করি কটাক্ষ শুনতে হয়


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০১:০২ পিএম

>
নুসরাত বললেন, যা-ই করি কটাক্ষ শুনতে হয়

বলতে গেলে সবসময়ই বিতর্ক লেগে থাকে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে। তবে প্রতিটি বিষয়েই স্পষ্ট বক্তব্য দিতে পছন্দ করেন নায়িকা। পার্কস্ট্রিট কাণ্ডে নাম জড়ানো থেকে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্ক— কোনো বিষয় নিয়েই চুপ থাকেননি তিনি।

বরাবর নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত। তারপরও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর মন্তব্যে ভরে ওঠে তার টুইটার থেকে ফেসবুক। যদিও নুসরাতের জীবনে একটাই মন্ত্র, শুধু নিজের কাজ করে যাওয়া। সেই মন্ত্রই আরও একবার মনে করিয়ে দিলেন নতুন এক ভিডিওতে।

 

চোখে সানগ্লাস। পরনে কালো রাতের পোশাক। ভিডিওতে লেখা উঠছে, ‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই।’ তাই কী করা উচিত? কটাক্ষ উপেক্ষা করার উপায়ও বলে দিলেন তিনি। ভিডিওতে লেখা, ‘সব সময় মনে করবেন, আমি একদম ঠিক কাজ করছি।’

সম্প্রতি নুসরাতের নির্বাচনী এলাকা বসিরহাটে কম যাওয়া নিয়েও তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তবে আপাতত ব্যক্তিগত জীবনে ছেলে এবং যশকে নিয়ে নুসরাত এখন পুরোপুরি সংসারী।