NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় সিনেমা


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৫ এএম

>
ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় সিনেমা

ড. মাহফুজুর রহমান এখন একজন সংগীতশিল্পীও বটে। গত কয়েক বছর ধরেই ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে এটিএন বাংলার চেয়ারম্যানের একক সংগীতানুষ্ঠান।

এবার ড.মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। যার নাম ‘ভালোবাসি তোমায়’। এতে মূখ্য চরিত্রে থাকছেন কায়েস আরজু ও শিরিন শিলা। সিনেমাটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এর সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শিকদার।

চলতি মাসের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। দৃশ্যায়ন হবে গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে।

চলচ্চিত্রটির নায়ক কায়েস আরজু বলেন, ‘এক কথায় একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা এটি। আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাতে আরও অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।