NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

১০ বছর পর ‘ডান্স বাংলা ডান্স’-এ মহাগুরু


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৫:০০ এএম

>
১০ বছর পর ‘ডান্স বাংলা ডান্স’-এ মহাগুরু

১০ বছর পর আবারও 'ডান্স বাংলা ডান্স'-এ ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ২০০৭ সালে শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’, সেই সময় থেকে এই শো’র সঙ্গে জড়িত তিনি। তার মুখে ‘ক্যায়া বাত, ক্যায়া বাত..’ বুলি শুনতেই তো সারা সপ্তাহ ধরে অপেক্ষা করত প্রতিযোগিরা। শেষবার ২০১৩ সালে এই অনুষ্ঠানে ‘মহাগুরু’র আসনে দেখা গিয়েছে ‘ডিস্কো ডান্সার’কে।

সবশেষ বাংলা ডান্স রিয়ালিটি শোতে মিঠুনের দেখা মিলেছিল ঠিকই, কিন্তু সেটা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’-এ। এবার চ্যানেল বদলে জি বাংলায় হাজির হচ্ছেন মিঠুন। দর্শকরা বরাবরই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখতে চেয়েছেন তাকে। দর্শকদের ভালোলাগার কথা মাথায় রেখেই মিঠুনকে ফিরিয়ে আনা, জানিয়েছেন চ্যানেলের বিজনেস হেড নবনীতা চক্রবর্তী।

আগামী ১১ নভেম্বর থেকে দার্জিলিং জেলায় শুরু হবে এই শোর অডিশন পর্ব। এরপর ধীরে ধীরে গোটা রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীদের খুঁজে বের করবে চ্যানেলটি। গত সিজনের পর এই সিজনেও শোটি পরিচালনা করবেন অভিজিৎ সেন।

সম্প্রতি অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে কাজ করেছেন মিঠুন। সেই সূত্রেই নতুন করে দুজনের এক হওয়া। সব বয়সীরাই অডিশন দিতে পারবে ডান্স এই শোতে। তারপর চূড়ান্ত ফরম্যাট নির্ধারিত হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ শোটির প্রচার শুরু হবে।