NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে গায়ক আকবর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৮ এএম

>
সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে গায়ক আকবর

দীর্ঘদিন ধরে নানান রোগের সঙ্গে লড়তে থাকা সংগীতশিল্পী আকবরের অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে আছেন তিনি।

গায়ক আকরের স্ত্রী কানিজ ফাতেমা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য আকবরকে ভারতে যাওয়ার কথা থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন আকবর।

কানিজ ফাতেমা বলেন, ‘ডাক্তার জানিয়েছেন আকবরের লাইফ সাপোর্ট লাগতে পারে। অবস্থা অনেক খারাপ। কিডনির সমস্যা, লিভারের সমস্যা নাকি বেশি হয়ে গেছে। অক্সিজেন লেভেলও কমে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

দুই বছর ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ আরও নানা শারীরিক জটিলতায় ভূগছেন আকবর। এসবের চিকিৎকসা করেও সেরে উঠতে পারছিলেন না তিনি। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়। এ জন্যই তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন।

উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হৈচৈ ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি।

এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর। কিন্তু নানান অসুস্থতায় তার জীবনে নেমে আসে অন্ধকার।