NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘তুমি যেমন সেভাবেই ভালোবাসি’, জন্মদিনে বিরাটকে আনুশকা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১২:৪২ পিএম

>
‘তুমি যেমন সেভাবেই ভালোবাসি’, জন্মদিনে বিরাটকে আনুশকা

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার রসায়ন সবসময়ই আলোচনায় থাকে। রিল লাইফেও সুপারহিট এই জুটি। আজ শনিবার (৫ নভেম্বর) বিরাট কোহলির ৩৪তম জন্মদিন। এদিন অগণিত ভক্ত-শুভাকাঙক্ষী আর বন্ধু-স্বজনদের ভালোবাসাময় সব শুভেচ্ছায় ভাসছেন এই ক্রিকেট তারকা।

জন্মদিনে বিরাটের ঘরণী আনুশকা শর্মা কী পোস্ট করেছেন? তার জানার কৌতূহল অনেকেরই। আনুশকা স্বামী বিরাটের জন্মদিনে একাধিক মজার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন ভালোবাসা, আমি তোমার সেরা ছবিগুলো তুলি। সঙ্গে হৃদয়ের ইমোজি। তুমি যা যেমন সেভাবেই ভালোবাসি।’

আনুশকার এই পোস্টে ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘এই মুখটা’, সঙ্গে রয়েছে হাসির ইমোজি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা এসব ছবিতে বিরাট-আনুশকার কন্যা ভামিকাকেও দেখা গেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট ‘বুর্গ ফিনিচ্চিয়াতো’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট-আনুশকা দম্পতি। শুরু থেকে আলোচনায় ছিল তাদের বিয়ে। ২০২১ সালের ১১ জানুয়ারি দুজনের ঘর আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান ভামিকা।