NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসির চোট, দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টিনার


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ১০:২১ এএম

>
মেসির চোট, দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টিনার

চলতি মাসের শেষের দিকে কাতারে বসবে ফুটবল বিশ্বকাপ। ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়ে এবারের বিশ্ব আসর রাঙ্গাতে প্রস্তুত আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের আগে একের পর এক চোট যেন ভাবিয়ে তুলছে দলটিকে। দিবালা- ডি মারিয়ার পর মাসখানেক আগে ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসিও। 

২০০৬ সালে বিশ্বকাপ অভিষেক হওয়ার পর মেসি এখন পর্যন্ত বিশ্ব আসরে খেলেছেন মোট ৪ বার। তাতে একবারও শিরোপার দেখা পাননি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এ তারকা। ২০১৪ সালে একবার ফাইনাল পর্যন্ত গেলেও শেষমেষ জার্মানির সাথে হেরে রানার আপ হয় আলবিসেলেস্তিরা।

আর্জেন্টিনার বর্তমান দলের সবাই মেসিকে বিশকাপ জেতাতে বেশ মরিয়া। প্রমাণটা আগেও দিয়েছে তার দল। সর্বশেষ কোপা আমেরিকা ও চলতি বছরের ফিনালিসসিমায় দাপুটে জয় তুলেছে লিওনেল মেসির দল। এছাড়া মাসখানেক আগে এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন এটাই হবে তার শেষ বিশ্বকাপ। সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকার এমন ঘোষনা সতীর্থদের বিশ্বকাপ ক্ষুধা বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

সে যা-ই হোক, নিজের শেষ বিশ্বকাপটা নিজের মতো করে খেলতে পারবেন তো মেসি? মাসখানেক আগে বেনফিকার বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়েন মেসি। দলের পক্ষ থেকে বলা হচ্ছিল, চোট গুরুতর নয়। সত্যিই তাই, কয়েক ম্যাচ না খেললেও চোট সেরে আবার মাঠেও নেমেছিলেন পিএসজির হয়ে। 

কিন্তু ফেরার কয়েকদিনের মাথায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তারকা ফুটবলারের চোট। ইনজুরির কারণে শনিবার লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন না মেসি। 

তবে এবারও সমস্যা গুরুতর নয় বলছে প্যারিসের দলটি। শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থার কারণেই তাকে চিকিৎসার মধ্যে রাখা হয়েছে বলেও জানিয়েছে দলটি। আজ এ সম্পর্কিত একটি বিবৃতিও প্রকাশ করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লিওনেল মেসিকে চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। আগামী সপ্তাহের অনুশীলনে তিনি দলের সাথে যোগ দেবেন।’

ইনজুরির কারণে লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক কাইল নাভাসকেও পাবে না পিসজি। এছাড়া কিমবাপ্পে ও ফেবিয়ান রুইজও পড়েছেন চোটে।