NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপে অনিশ্চিত সন


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ পিএম

বিশ্বকাপে অনিশ্চিত সন



স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র ১৬ দিন। এর আগে বড় দুঃসংবাদ পেল দক্ষিণ কোরিয়া। চোখে আঘাত পেয়েছেন দলটির সেরা তারকা সন হিউং-মিন। করাতে হবে অস্ত্রোপচার।

 

 

এতে তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে চোট পান সন। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর সনকে তুলে নেওয়া হয়। বিবৃতিতে সনের ক্লাব টটেনহাম জানিয়েছে, ‘বাঁ চোখে আঘাত পেয়েছেন সন হিউং-মিন এবং তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হবে। ’ 

পুনর্বাসন প্রক্রিয়ার পর কবে নাগাদ মাঠে ফিরতে পারবে তিনি, তা জানায়নি ইংলিশ ক্লাবটি। বিশ্বকাপে সনকে না পেলে বড় ধাক্কা খাবে এশিয়ার দেশটি। সনের ওপরই অনেকটা নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। জাতীয় দলে ১০৪ ম্যাচে ৩৫ গোল করেছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার সঙ্গী পর্তুগাল, ঘানা ও উরুগুয়ে। ২৪ নভেম্বর দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোরিয়া। এএফপি