NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : স্পিকার


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:০২ এএম

মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে : স্পিকার

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা দূরীকরণে সমস্যা থাকবেই। সমস্যাগুলো নতুন পদ্ধতিতে সমাধান করতে পারার মধ্যেই এসপিসিপিডি প্রকল্পের সফলতা। এই সফলতার ধারাবাহিকতায় প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।  

বৃহস্পতিবার জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত ‘পলিসি ডায়লগ অন পলিসি অ্যাকশনস টু অ্যান্ড প্রিভেন্টেবল ম্যাটেরনাল ডেথস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

 

 

অনুষ্ঠানে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা ও সহায়তা পাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে। এই প্রকল্পের অধীনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি আরো বলেন, এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক গর্ভবতী মায়ের সমস্যাগুলো আলাদাভাবে চিহ্নিত করে সে অনুযায়ী সেবা প্রদান করলে নিরাপদ প্রসব নিশ্চিত হবে এবং মায়েদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে।

ড. শিরীন শারমিন চৌধুরীর বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে হবে এবং চলমান কাজগুলোর সফলতা আনয়ন করতে হবে।

‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাবকমিটির আহ্বায়ক ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার ও ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ এবং ইউএনএফপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস।