NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মাত্র একটি হল পেলো সিনেমাটি


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ০২:১৪ এএম

>
মাত্র একটি হল পেলো সিনেমাটি

এ সপ্তাহের নতুন ছবি হিসেবে শুক্রবার (৪ নভেম্বর) মাত্র একটি হলে মুক্তি পাচ্ছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটি। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় প্রতিদিন কেবল দুটি শো প্রদর্শন করা হবে ছবিটির। 

সিনেমার নির্মাতা মুহাম্মদ কাইউম বলেন, অনেক অনুরোধের পর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের বসুন্ধরা শাখায় আমাদের ছবিটি চালানোর জন্য রাজি হয়েছে। আপাতত এক সপ্তাহ সেখানে চলবে। প্রতিদিন সকাল ১১টা এবং বিকাল সাড়ে ৪টায় প্রদর্শিত হবে। সিনেপ্লেক্সে প্রদর্শনের পর যদি অন্য কোনো হল রাজি হয়, তাহলে সেখানে ছবিটি দেওয়া হবে। এছাড়া পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় প্রদর্শনের বিষয়টিও থাকছে পরিকল্পনায়।

হাওর তথা ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা, প্রকৃতি ও দারিদ্র্যের সঙ্গে তাদের সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। বাংলার মাটি ও প্রকৃতি মিশে থাকা ছবিটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। এটি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই প্রযোজনা করেছেন।