NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হকি খেলতে নামছেন পরীমণি ও রাজ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৪৫ এএম

>
হকি খেলতে নামছেন পরীমণি ও রাজ

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল ইসলাম রাজ। গত বছরের অক্টোবরে সন্তান হওয়ার খবর জানিয়ে মিডিয়ায় আলোড়ন তোলেন তারা। একইসঙ্গে জানান প্রেম-বিয়ের খবর। গত ১০ আগস্ট তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মাহমুদ রাজ্য। বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ‘গুণিন’ এই দম্পতি।

এবার হকি খেলতে মাঠে নামছেন পরীমণি ও রাজ। শুধু তাই নয় দর্শকও পাচ্ছেন তাদের সঙ্গে খেলার সুযোগ।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যেখানে খেলতে দেখা যাবে রাজ-পরীকে। পরীপতি নিজেই ফেসবুকে এই আয়োজনের পোস্টার পোস্ট করে খবরটি জানিয়েছেন।

রাজের পোস্ট করা পোস্টার
রাজের পোস্ট করা পোস্টার

বুধবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই খেলার কথা জানিয়ে রাজ লিখেছেন, ‘প্রথমবারের মতো আমি ও পরী একসঙ্গে যাচ্ছি মাঠে, হকি দেখতে ও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, হবে আড্ডা। এছাড়াও থাকছে আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ!’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।