NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

চীনে লকডাউনের কবলে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানা


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৭ এএম

চীনে লকডাউনের কবলে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানা

আর্ন্তজাতিক ডেস্ক: চীন ঝেংঝু নগরীর এক শিল্পপার্ক ও আশপাশের অঞ্চলে সাত দিনের লকডাউনের আদেশ দিয়েছে। এই পার্কেই রয়েছে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানা। করোনা সংক্রমণের সংখ্যা ২৪ ঘণ্টায় ৯৫ থেকে লাফিয়ে গতকাল মঙ্গলবার ৩৫৯ হলে ৯ নভেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।

লকডাউন চলাকালীন অঞ্চলটিতে প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী যানবাহন ব্যতীত অন্য কোনো বাহন চলাচল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সরকার বলেছে, কভিড প্রতিরোধের স্বেচ্ছাসেবক এবং প্রয়োজনীয় কর্মী ছাড়া সবার ‘কভিড পরীক্ষা এবং জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া তাদের বাসস্থান কোনোভাবেই ত্যাগ করা উচিত হবে না। ’

 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওগুলোতে কর্মীদের ফক্সকন থেকে পালিয়ে যেতে দেখা গেছে। বেশ কিছু কর্মী কারখানার খারাপ অবস্থা নিয়েও অভিযোগ জানিয়েছিলেন।

লকডাউন বাতিল করার জন্য চীন ‘জিরো কভিড’ পদ্ধতি অনুসরণ করে থাকে, যা সম্ভবত ফক্সকনের প্রধান কারখানাটিকে আরো ব্যাহত করবে। এর আগে তাইওয়ানের কম্পানি ফক্সকন তার দুই লাখ কর্মীর কয়েকজনকে কোয়ারেন্টাইনে বাধ্য করেছিল এবং অন্যদের এ সুবিধা এড়িয়ে যেতে বাধ্য করেছিল।

লকডাউন নতুন কর্মী আনা এবং নিয়োগের প্রচেষ্টাকে জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস