NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৫:৫৮ এএম

>
দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা স্বীকার করেন।

যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, গত এক মাসে বেশ কয়েকটি পত্রিকায় একই শিরোনাম হয়েছে যে, সংসার আর চলছে না। মানে খরচ এত বেড়েছে যে সংসার আর চলছে না। বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি কী মনে করেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। কিন্তু বৈশ্বিক কারণ-তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’

তিনি বলেন, ‘মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, আবার কখনো খারাপ। প্রধানমন্ত্রীও যেটা বলেছেন- সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু তিনি বারবার বলছেন। তিনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন। যাতে আমাদের সমস্যা না হয়।’

আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগিরই আবার বসে স্টাডি করে তারা বিষয়টি নির্ধারণ করবে।