NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: ইউনেস্কো


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৮ পিএম

>
বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বুধবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেগুলোর বেশিরভাগেরই কোনো বিচার হয় না।

ইউনেস্কো বলেছে, সাংবাদিক হত্যার বিচার না হওয়ার বিষয়টি অগ্রহণযোগ্যভাবে এখনো ৮৬ ভাগ বিদ্যমান রয়েছে। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক এ সংস্থাটি সংবাদমাধ্যম নিয়েও কাজ করে।

 

সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ যথাযথ তদন্ত এবং এর সঙ্গে জড়িত অপরাধীকে শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর মহাপরিচালক আদ্রি আজুলে এক বিবৃতিতে বলেছেন, ‘ততক্ষণ পর্যন্ত বাকস্বাধীনতা সুরক্ষিত হবে না যতদিন এত বেশি সংখ্যক মামলা অমীমাংসিত থাকবে।’

তিনি বলেছেন, বিচার না হওয়ায় অনুসন্ধানীমূলক সাংবাদিকতায় এর প্রভাব পড়েছে।

তবে গত দশকের তুলনায় বিচার না হওয়ার বিষয়টি ৯ ভাগ কমেছে। এটিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো। কিন্তু সংস্থাটি বলছে, এটি সহিংসতার কেন্দ্র বন্ধে পর্যাপ্ত না।

ইউনেস্কো ২০২০-২১ সালের মধ্যে ঘটা ঘটনাগুলো নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। এই সময়ের মধ্যে নিজ দায়িত্ব পালনের জন্য হত্যার শিকার হয়েছেন ১১৭ জন সাংবাদিক। ৯১ জন কাজের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ইউনেস্কো বলেছে তারা জাতীয় সংবাদমাধ্যম আইন এবং নীতি তৈরি ও কার্যকরে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করছে।