NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভেজা মাঠে নামতে বাধ্য করা হয়‍ বাংলাদেশকে!


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৮:১০ পিএম

>
ভেজা মাঠে নামতে বাধ্য করা হয়‍ বাংলাদেশকে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে শেষ মুহূর্তে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে ৫ রানে হেরেছে টাইগাররা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে কয়েকবারই প্রশ্ন করা হয়- বৃষ্টির পর যখন আবার খেলা শুরু হলো, বাংলাদেশের মাঠে নামতে কোনো আপত্তি ছিলো কিনা। নাকি অনেকটা জোর করেই বাংলাদেশকে মাঠে নামতে বাধ্য করা হয়েছে!

সাকিব প্রসঙ্গটি এড়িয়ে গেলেও জানা গেছে, মাঠ ভেজা থাকার কারণে ওই সময়ই খেলা আবার শুরু করার পক্ষে ছিলেন না টাইগার অধিনায়ক। দলের একটি সূত্র জানায়, মাঠ তখনো খেলার উপযোগী ছিলো না। সাকিব আম্পায়ারদের সেটাই বোঝাতে চেয়েছেন। ওই সময় আবার মাঠে নামতে রাজি ছিলেন না তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে নেই। খেলায় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিশেষ করে একবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর এ নিয়ে চুপ থাকাই নিয়ম। সাকিবও এ কারণেই মুখ খুললেন না।

বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা যখন ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য নির্ধারণ করে দিলেন, তখন টেলিভিশন পর্দায়ও দেখা গেছে কৌতূহলোদ্দীপক একটা দৃশ্য। ড্রেসিংরুমের সামনে আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন সাকিব, সেখানে উপস্থিত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও।

আম্পায়ারদের সঙ্গে কথাবার্তায় কোনো একটা বিষয়ে অসন্তুষ্টই মনে হচ্ছিলো সাকিবকে। রোহিত পিঠে হাত দিয়ে তাকে সম্ভবত শান্ত করতে চাইলেন। পরে সাকিব ফিরে যান ডাগআউটে। সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা ঘিরে ধরেন তাকে। সাকিব দুই হাতে মাথা চেপে ধরে কিছু একটা বলছিলেন তাদের।

এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ১৬ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান। কিন্তু ১৪৫ রানের বেশি করতে পারেনি টাইগাররা।