NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আইপিইএফে যোগ দেওয়ার বিষয়ে পর্যালোচনা করছে ঢাকা


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:০০ এএম

>
আইপিইএফে যোগ দেওয়ার বিষয়ে পর্যালোচনা করছে ঢাকা

মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট আইপিইএফে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, আইপিইএফে চারটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হলো, সাপ্লাই চেইন ঠিক রাখা, তথ্য ব্যবস্থাপনা, দুর্নীতি এবং মানি লন্ডারিং প্রতিরোধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও ন্যায্য বাণিজ্য। আমরা বিষয়গুলো পর্যালোচনা করছি।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কখনোই আপস করেন না। আর জাতীয় স্বার্থে তার দৃঢ় অবস্থানের সবচেয়ে বড় উদাহরণ হলো পদ্মা সেতু। আমরা খুব খুশি যে আমাদের খুব শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আমরা দেশের ভালোর জন্য যা করতে পারি তা করব।

গত বুধবার চীনের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বিষয়ে আয়োজিত এক সেমিনারে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আইপিইএফ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছেন। নতুন এই জোটের বিষয়ে বাংলাদেশের সরকার ও জনগণ বিচক্ষণতার পরিচয় দেবে—এমনটা প্রত্যাশাও ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত।

আইপিইএফ নিয়ে চীনের আপত্তির বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, ঢাকা এই  ফোরামে যোগ দেবে কি না, সে বিষয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ থাকতে পারে। আমরা অন্যদের কাছ থেকেও উপদেশ শুনব, শুনতে তো ক্ষতি নেই। তবে আমরা শুধু আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে যা করার করব।