NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ফাইজারের টিকা ছোট শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর: এফডিএ


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫১ এএম

>
ফাইজারের টিকা ছোট শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর: এফডিএ

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের কোভিড-১৯ টিকা ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য কার্যকর ও নিরাপদ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পর্যালোচকরা এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত নথির ব্রিফিংয়ে এফডিএ পর্যালোচকরা বলেছেন, তাদের মূল্যায়নে ছোট বাচ্চাদের করোনা টিকা ব্যবহারের সাথে সম্পর্কিত নতুন কোনো সুরক্ষা উদ্বেগ খুঁজে পাওয়া যায়নি।

রয়টার্স বলছে, আগামী ১৫ জুন সংস্থার বাইরের উপদেষ্টাদের সঙ্গে এফডিএ’র একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এর আগেই ফাইজারের ট্রায়ালের তথ্যের বিষয়ে এফডিএ’র বিশ্লেষণ প্রকাশিত হলো। এখন বহিরাগত উপদেষ্টাদের সুপারিশেই ভ্যাকসিনের বিষয়ে এফডিএ’র সিদ্ধান্ত নির্ধারণ হবে।

এফডিএ কর্মীরা পর্যালোচনায় বলেছেন, ‘হাতে পাওয়া তথ্য অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের ৩ ডোজের প্রাথমিক সিরিজের ভ্যাকসিন ৬ মাস থেকে ৪ বছর বয়সীদের শিশুদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে দেখা গেছে।’

রয়টার্স বলছে, এর আগে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ১০ জন উপসর্গযুক্ত করোনা রোগীর ওপর ফাইজারের টিকার কার্যকারিতার প্রাথমিক বিশ্লেষণে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই টিকার কার্যকারিতা ৮০.৩ শতাংশ বলে দেখা গিয়েছিল।

৬ বছরের কম বয়সী শিশুদের করোনা টিকার দেওয়ার বিষয়টি এখনও বিশ্বের বেশিরভাগ দেশে অনুমোদিত নয়। এছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের টিকা নেওয়ার চাহিদা কম থাকায় কতজন অভিভাবক তাদের বাচ্চাদের টিকা দেবেন তা এখনও স্পষ্ট নয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আশা করছে যে, এফডিএ এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফাইজারের এই ভ্যাকসিন অনুমোদন দিলে ছোট বাচ্চাদের টিকা দেওয়া ২১ জুনের মধ্যে শুরু করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলছেন, ৬ বছরের কমবয়সী শিশুদের মধ্যে ব্যবহারের জন্য টিকার প্রি-অর্ডার কম রয়েছে। কিন্তু ভ্যাকসিন অনুমোদন পেলে এই চাহিদা বাড়বে বলে আশা করছেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার মডার্নার করোনা টিকার একটি স্টাফ পর্যালোচনা প্রকাশ করে এফডিএ। এতে বলা হয়, তাদের টিকা ৬ মাস থেকে ১৭ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকর।