NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাথা নত করে ক্ষমা চাইলেন দ. কোরিয়ার পুলিশের প্রধান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:২০ এএম

>
মাথা নত করে ক্ষমা চাইলেন দ. কোরিয়ার পুলিশের প্রধান

হ্যালোউইন উৎসবে পদদলনে ১৫৬ জনের প্রাণহানির ঘটনায় মাথা নত করে ক্ষমা চেয়েছেন দেশটির পুলিশ প্রধান ইয়ুন-হে-কিওন।  মঙ্গলবার দেশটির সাংবাদিকদের সামনে মাতা নত করে ক্ষমা চান পুলিশের এই প্রধান।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে ৪৭৫ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। ইয়ুন-হে-কিওন বলেন, তার ‘গভীর দায়’ অনুভব হচ্ছে। শনিবার রাতের ওই আয়োজনে দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘অপ্রতুল’ ছিল বলেও জানান তিনি।

ইয়ুন-হে-কিওন নিশ্চিত করেন দুর্ঘটনার আগে জরুরি হটলাইনে বেশ কয়েকবার ফোন এসেছিল। তারপরও ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি। এই অবস্থায় পদত্যাগ করবেন কিনা, প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি বলে জানিয়েছে দৈনিক কোরিয়া জুংআং।

রাজধানী সিউলের ইটেওয়ান এলাকা পার্টি করার জন্য পরিচিত। সেখানেই শনিবার রাতে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়। ইটেওয়ানের ব্যবসায়ীরা বলছেন, উৎসবের আগে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

কিন্তু উৎসবের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে পুলিশ মাদক ও যৌনবিষয়ক অপরাধ এবং কোভিড নিয়ে বেশি মনোযোগী ছিল বলে অভিযোগ তাদের। প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উৎসবে মাত্র ১৩৭ জন পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছিল।

সিউলের পুলিশ কর্মকর্তা ওহ সেউং-জিন সোমবার স্বীকার করেন, কোনও নির্দিষ্ট আয়োজক নেই, এমন কোনও আয়োজনে অনেক দর্শক হলে তা কীভাবে সামলাতে হবে, সে ব্যাপারে কোনো ম্যানুয়াল কর্তৃপক্ষের কাছে ছিল না। তিনি স্বীকার করেন, পুলিশ সেই রাতে অন্যান্য অপরাধ দমনে বেশি মনোযোগী ছিল।