NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ ৮ - ভুটান ০


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৯:২২ এএম

>
বাংলাদেশ ৮ - ভুটান ০

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। 

বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন সুরভি আক্তার। জোড়া গোল করেন উমেলহা মারমা। একটি করে গোল করেন জয়নব, কানন ও থুনিয়ে মারমা। 

সুরভী আক্তার ৬৮ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন। ম্যাচের ইনজুরি সময়ে নিজের পূর্ণ করেন হ্যাটট্রিক। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে মোট ৫ গোল করে। ভুটানের মেয়েরা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি।

সপ্তম মিনিটে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। মাঝ মাঠ থেকে নুসরাত জাহান মিতুর বাড়ানো বলে উমেলহ মারমা বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ নেন। একা বল নিয়ে বক্সে প্রবেশ করে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন। 

১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুনিয়ো মারমা। বাংলাদেশ বেশ কয়েকবার অফ সাইড ট্রাপে পড়েছিল। এই গোলের সময় বাংলাদেশ সেই ফাঁদ ভেঙে গোল করে ৷ ২৮ মিনিটে জয়নব অসাধারণ গোল করেন। ৩৫ গজ দুর থেকে তার নেয়া শট জালে জড়ায়। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ নভেম্বর। ভুটান ৩ নভেম্বর পরের ম্যাচে নেপালের মুখোমুখি হবে।