NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রেফারি কনসালটেন্ট আনছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

>
রেফারি কনসালটেন্ট আনছে বাংলাদেশ

গত মৌসুম জুড়ে আলোচনায় ছিল রেফারিং। এক সময় বিদেশি রেফারি আনার পরিকল্পনা ছিল। মাঝে ভিএআর প্রযুক্তি ব্যবহারের আলোচনাও হছিল। সেই দুই পরিকল্পনা থেকে সরে এসে আসন্ন মৌসুমের আগে ভিন্ন পথে হাটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠানে বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক রেফারিং প্রসঙ্গে বলেন, ‘আমরা একজন রেফারি কনসালটেন্ট আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাদের রেফারিদের তৈরি করবেন এবং রেফারির সামগ্রিক বিষয়াদি দেখবেন।’

সাবেক ফিফা রেফারি আজাদ রহমান বাফুফের হেড অফ রেফারিজ হিসেবে রয়েছেন। রেফারি কনসালটেন্ট আসার পরও তিনি থাকবেন। রেফারি কনসালটেন্টের ব্যাপারে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আরো একটু তথ্য দিয়ে বলেন, ‘সর্বশেষ বোর্ড সভায় রেফারিং নিয়ে আলোচনা হয়েছে। তখন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই বছরের জন্য রেফারি কনসালটেন্ট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার কাজ করা এবং অভিজ্ঞতাসম্পন্ন একজনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কনসালটেন্ট বাংলাদেশের রেফারিদের উন্নয়নে কাজ করবেন।’

বাফুফেতে আর্থিক বিষয়াদি নিয়ে মাঝে কিছু প্রশ্ন ছিল। এজন্য বাফুফে ফিফার মাধ্যমে একজন কনসালটেন্ট এনেছেন। রেফারিং কনসালটেন্ট হয়তো আসতে পারেন শীঘ্রই। রেফারি কনসালটেন্ট এনে উন্নতির পাশাপাশি রেফারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্বাধীনতা নিশ্চিত করাও বাফুফের দায়িত্ব বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা।