NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৮ এএম

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

ঢাকা: প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের উপনেতার পদটি পূরণের বিষয়ে আগামী বুধবার সিদ্ধান্ত আসতে পারে। ইতিমধ্যে সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের পঞ্চম সভা আহ্বান করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, সংসদ উপনেতার বিষয়টি নিয়ে সংসদীয় দলের সভায় আলোচনা হবে।  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনস্থ সরকারি দলের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে।

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন। দলের সকল সদস্যকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, সংসদ উপনেতার পদটি নিয়ে ইতিমধ্যে সরকারদলীয় সদস্যদের মাঝে আলোচনা শুরু হয়েছে। এই পদে অনেকের নাম আলোচনায় থাকলেও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আসার সম্ভাবনা বেশি বলে অনেকে মনে করছেন। অবশ্য বিষয়টি নির্ভর করছে সংসদ নেতা শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। গতকাল রবিবার সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে তাঁর মৃত্যুতে আনীত শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও গ্রহণ করা হয়। আলোচনা শেষে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।