NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিয়ে করবেন জানালেন বনি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৪:৩২ এএম

>
বিয়ে করবেন জানালেন বনি

সিনেমায় তারা বারবার প্রেমে পড়েন, ভালোবেসে ঘর বাঁধেন। কিন্তু বাস্তবে? এবারও কি তেমন উত্তরই মিলল বনি সেনগুপ্তর কথায়?

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড জুটি বনি-কৌশানি। তাদের বিয়ের তারিখ নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন ডালপালা মেলে। বিয়ের এই ভরা মৌসুমে নিজেদের চার হাত এক করবেন কবে? ভক্ত-অনুসারীদের নিত্য জিজ্ঞাসা। এবার যেন একটু ঝেড়ে কাশলেন বনি। জানালেন বিয়ের সম্ভাব্য তারিখ।

নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা হলো বনি সেনগুপ্তর। সেখানেই নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন ‘বরবাদ’ নায়ক।

বনির কথায়, ‘এত সিনেমা করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’ তাহলে তারিখটা কবে? বনির উত্তর, ‘খুব দেরি হয়তো করব না। ২০২৪-এর শুরুতেই আশা করছি, বিয়েটা সেরে ফেলব।’