NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৩-০: ওয়েস্ট ইন্ডিজকে জিততেই দেয়নি পাকিস্তান!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০০ পিএম

৩-০: ওয়েস্ট ইন্ডিজকে জিততেই দেয়নি পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক: মহাকাব্যের ক্ষণটা আজ থমকে গিয়েছিল শাদাব খানের দরজায়, তার মুখেই পড়েছে ফুলচন্দন। সাত নাম্বারে ব্যাট হাতে ৭৮ বলে ৮৬ রান, ক্যারিয়ার সেরা ইনিংস।

১১৭ রান, ৫ উইকেট খোয়া গেছে; ঠিক তখনই প্রতাপে ব্যাট হাঁকিয়ে দলকে ২৬৯ রানের সংগ্রহ এনে দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

এরপর বোল হাতে জাদু, ক্যারিশমাটিক বোলিংয়ে ৬২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে আছে প্রতিপক্ষ দলের সর্বোচ্চ স্কোরার, দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারের উইকেটে।

 

মুলতানে স্বপ্নের মতো খেলে একটা সুলতানি দিন কাটালেন শাদাব খান। তাতেই ম্লান হয়ে ওয়েস্ট ইন্ডিজের সব কৃতিত্ব। হঠাৎ বোলার হয়ে ওঠা নিকোলাস পুরানও ঠাই পেলেন না। 

ধূলিঝড়ে ৪৮ ওভারে নেমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৬৯ রানের সম্বল নিয়ে ৫৩ রানের জয় পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ৩৭.২ ওভারে ২১৬ রান করেই। এ জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।