NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাকিবের রান আউটই টার্নিং পয়েন্ট


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৪ এএম

>
সাকিবের রান আউটই টার্নিং পয়েন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্রিসবেনের মাঠে নাটকীয়তার শেষ দৃশ্যে বিজয়ের হাসি হেসেছে সাকিব আল হাসানের দল। আর এই হাসি অনেকটাই ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব নিজে।  ইনিংসে থিতু হয়ে থাকা বিপদজনক ব্যাটার শন উইলিয়ামসকে দারুণ এক থ্রোতে রান আউট করেন সাকিব। আর এই ব্যাটারের আউটের পরেই ম্যাচ হেলে পড়ে টাইগারদের দিকে।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের কন্ঠেও শোনা গেল সাকিবের করা রান আউটটা নিয়ে হতাশা। সংবাদ সম্মেলনে এসে এই অধিনায়ক বলেন, ' শেষ দিকে সাকিবের দারুণ ফিল্ডিং খেলাটা ঘুরিয়ে দিয়েছে। ম্যাচটা জেতার ভালো সুযোগ ছিল আমাদের। তবে বাংলাদেশ খুবই ভালো ফিল্ডিং করেছে। বোলিংটাও ভালো ছিল।'

আরভিন যোগ করেন, 'প্রথমে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়ানোটা সহজ ছিল না। সেখান থেকে উইলিয়ামস খুব ভালো ব্যাটিং করেছে। রায়ানের সঙ্গে ওর জুটিটা আমাদের জয়ের আশাও জাগিয়ে তুলেছিল। কিন্তু শেষ দিকে সাকিবের দারুণ ফিল্ডিং খেলাটা ঘুরিয়ে দিল।'