NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এক ওভারে দুই উইকেট মুস্তাফিজের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৪ পিএম

>
এক ওভারে দুই উইকেট মুস্তাফিজের

আগের দুই ম্যাচে উইকেট পাননি। জিম্বাবুয়েকে পেয়েই যেন জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। এক ওভারেই তুলে নিলেন দুই উইকেট। তাতেই বিশ্বকাপে দ্বিতীয় জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।

শুরুর ধাক্কাটা তাসকিন আহমেদ দিয়ে রেখেছিলেন। বিদায় করেছিলেন ওয়েসলি মাধেভেরে আর অধিনায়ক ক্রেইগ আরভিনকে। তবে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের অন্যতম বড় হুমকি সিকান্দার রাজা তখনো ক্রিজেই আসেননি। উইকেটে ছিলেন মিলটন শুম্বা আর শন উইলিয়ামস।

মুস্তাফিজকে আক্রমণে আনা হয়েছিল ইনিংসের ষষ্ঠ ওভারে। পাওয়ারপ্লের শেষ ওভারে আক্রমণে এসেই তিনি তুলে নেন শুম্বাকে। তার প্রথম বলটা ঠেকিয়েছিলেন শুম্বা। তবে দ্বিতীয় বলটায় তুলে মারতে চেয়েছিলেন মিড অফের ওপর দিয়ে, ব্যাটে বলে হলো না। ক্যাচ উঠে গেল, সাকিব আল হাসানের সেটা ধরতে কোনো বেগই পেতে হলো না।

এরপরই আসেন রাজা। তাকে প্রথম দুই বল অফ স্টাম্পের একটু বাইরে করেছিলেন মুস্তাফিজ, সে দুই বল ঠেকিয়েছিলেন রাজা। তবে ওভারের পঞ্চম বলটা লেন্থে তার গায়ের ওপর করেছিলেন মুস্তাফিজ। বলটা স্কয়ার লেগ দিয়ে মারতে চেয়েছিলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার, তবে হলো টপ এজ। সেটা গিয়ে জমা পড়ল আফিফ হোসেনের হাতে। পাওয়ারপ্লের শেষ ওভারে বড় এক ধাক্কাই খায় জিম্বাবুয়ে। ৩৬ রান তুলতেই খুইয়ে ফেলে ৪ উইকেট।