NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপের আগে ভারমুক্ত নেইমার


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৮ এএম

>
বিশ্বকাপের আগে ভারমুক্ত নেইমার

৯ বছর আগে ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। তখন থেকেই কর ফাঁকি, দুর্নীতি ও জালিয়াতির কিছু মামলা নিজের কাঁধে বয়ে বেরিয়েছেন পিএসজির এ তারকা। অবশেষে চলতি বছর বিশ্বকাপের আগে সেসব মামলা থেকে মুক্তি পেলেন তিনি। 

শুধু নেইমারই নয় মামলায় অভিযুক্তদের তালিকায় ছিলেন নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ ও সান্দ্রো রোসেল এবং সান্তোসের সাবেক প্রেসিডেন্ট ওডিলিও রদ্রিগেসও। শুক্রবার স্পেনের আদলতে অভিযুক্তদের মুক্ত ঘোষনা করা হয়। 

অভিযোগ ছিল, বার্সেলোনা নেইমারের সঙ্গে চুক্তির অঙ্ক কম দেখিয়েছে এবং কর ফাঁকি দিয়েছে। ওই অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার, তার বাবা ও বার্সার তৎকালীন প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চেয়েছিল বাদীপক্ষ। সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানাও দাবি করা হয়। ব্রাজিলিয়ান ফুটবলার সান্তোসে থাকাকালীন ডিআইএস ৪০ শতাংশ শেয়ারের মালিক ছিল।

অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করেছিলেন নেইমার। কিন্তু সে সময় তিনি হেরে যাওয়ায় শুরু হয় বিচারপ্রক্রিয়া। শুনানি শেষে ৫ বছর পর গতকাল স্পেনের আদালত নাটকীয় রায় দেয়। রায়ে নেইমারসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল তার সবগুলো থেকে মুক্তি দেওয়া হয়।

বিচার অবশ্য এখনো শেষ হয়নি। সোমবার এই মামলার বিচারকাজের শেষদিন। সেদিন অবশ্য ভিডিও কনফারেন্সে কথা বলবেন নেইমার।

আইনজীবীদের কাছে থেকে নির্দোষ আখ্যা পাওয়ার টুইটারে স্বস্তি প্রকাশ করেছেন নেইমার নিজেও। সেলেসাওদের জার্সিতে মাঠে উদযাপনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বর আপনাকে দেখাবেন আপনি কতটা শক্তিশালী।’