NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে আগুন, ঝরল ৮ প্রাণ


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:২৫ এএম

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে আগুন, ঝরল ৮ প্রাণ

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারো এলাকার একটি বাড়িতে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে। এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন।

 

 

নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই বাড়িতে থেকে যে আটজনের মরদেহ উদ্ধার হয়েছে, তারাই ওই বাড়িতে বসবাস করতেন কি না, সেটাও জানা যায়নি।

এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। ইচ্ছাকৃতভাবে ওই ভবনে আগুন দিয়ে এতোগুলো প্রাণ কেড়ে নেওয়া হয়েছে কি না, সে ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: নিউইয়র্ক টাইমস