NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ডিজিএফআইয়ের নতুন প্রধান মেজর জেনারেল হামিদুল হক


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১১:৩৯ এএম

>
ডিজিএফআইয়ের নতুন প্রধান মেজর জেনারেল হামিদুল হক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদুল হককে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আহমেদ তাবরেজ শামস চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি হচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান বুধবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আইএসপিআরের তথ্যমতে, নতুন ডিজিএফআইয়ের প্রধান হামিদুল হক সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল ছিলেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফেন্ট্রি কোরে তিনি কমিশন পান। মেজর জেনারেল হামিদুল হক সর্বশেষ সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।