NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টাইগার একাদশে আসতে পারে এক পরিবর্তন


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৬ এএম

>
টাইগার একাদশে আসতে পারে এক পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রোটিয়াদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। এ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে এক পরিবর্তন।

জানা গেছে, সিডনিতে বুধবার (২৬ অক্টোবর) নেটে ব্যাটিং করেননি ইয়াসির আলী রাব্বি। সেখানে মিরাজকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। তার মানে প্রোটিয়াদের বিপক্ষে খেলবেন মিরাজ।

 

আর তাহলে আর চার স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে না সাকিবের দল। তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের সঙ্গে অধিনায়ক সাকিব একা নন, একাদশে ঢুকে যাবেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজও। মিরাজের অন্তর্ভুক্তি মানেই কেউ একজন থাকবেন না। ইয়াসির আলী রাব্বির বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে চার প্রতিষ্ঠিত বোলার নিয়ে মাঠে নেমেই একটা বড়সড় ঝুঁকি নিয়েছিলেন অধিনায়ক সাকিব। প্রতিপক্ষ নেদারল্যান্ডস বলেই রক্ষা। শেষদিকে সৌম্য সরকারকে দিয়ে কাজ চালানো গেছে। তবে নেদারল্যান্ডসও কিন্তু শেষ ওভারে ছক্কা মেরে ভয় ঢুকিয়ে দিয়েছিলো টাইগার শিবিরে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।