NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০১:০৭ এএম

কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক: ব্যাটিংটা ভালো হয়নি, পুঁজি মাত্র ১৪৪ রান। তবে বোলারদের সৌজন্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

স্বল্প পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে বল হাতে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ।

 

নেদারল্যান্ডসের ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন তিনি। প্রথম বলে বিক্রমজিত সিংকে ইয়াসির আলী রাব্বির ক্যাচ বানান এই পেসার। আর বাস ডি লিড ক্যাচ দেন নুরুল হাসান সোহানকে। চতুর্থ ওভারেও জোড়া ধাক্কা খায় ডাচরা। সাকিব আল হাসানের করা ওই ওভারে রানআউট হন ম্যাক্স ও’দাউদ (৮) ও টম কুপার (০)।

 

১৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নেদারল্যান্ডসকে ১৩৩ রানে নিয়ে যান মূলত কলিন অ্যাকারম্যান। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ১৪ বলে ২৪ রান করে বাংলাদেশকে প্রায় ধরেই ফেলছিলেন পল ফন মিকেরেন।

৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তাসকিন নিয়েছেন ৪টি উইকেট। ভয়ংকর হয়ে উঠা অ্যাকারম্যানও তাসকিনের শিকার। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে দুই উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। অপর পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এর আগে, টসে হেরে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪৪ রানের স্কোর পায় বাংলাদেশ।  আফিফ হোসেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ২টি চার। ২০ বলে ২৫ করেন নাজমুল হাসান শান্ত। শেষদিকে ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।