NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঋষি সুনাককেই প্রধানমন্ত্রী দেখতে চান ব্রিটেনের ৪৫ শতাংশ নাগরিক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ পিএম

>
ঋষি সুনাককেই প্রধানমন্ত্রী দেখতে চান ব্রিটেনের ৪৫ শতাংশ নাগরিক

করপোরেট কর মওকুফ ইস্যুতে চাপের মুখে সদ্য পদত্যাগ করা ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের জায়গায় ঋষি সুনাককেই দেখতে চান দেশটির ৪৫ শতাংশ নাগরিক। ‘ওপিনিয়াম’ নামে একটি বহুজাতিক সংস্থার জনমত সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে সাবেক বরিস জনসনকেও তিনি পেছনে ফেলে দিয়েছেন বলে ওই সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়। 

এর আগে বরিস পেয়েছিলেন মোট ২৭ শতাংশ ভোট।

ওপিনিয়াম জানিয়েছে, ব্রিটেনের ১ হাজার ৫ জন নাগরিকের মধ্যে করা ওই সমীক্ষায় বরিসের থেকে ঋষিকেই এগিয়ে রেখেছেন বেশির ভাগ মানুষ। সংখ্যার বিচারে তা ৪৫ শতাংশ। ৪০ শতাংশ নাগরিক মনে করেন, ব্রিটেনের অর্থনৈতিক সংকট মোকাবিলায় যোগ্য প্রার্থী ঋষি। এ দায়িত্বে বরিসকে দেখতে চান ১৭ শতাংশ নাগরিক। 

সমীক্ষায় দাবি করা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে রিচমন্ড কেন্দ্রের প্রতিনিধি ঋষি সুনাক যে ১০ ডাউনিং স্ট্রিটের যোগ্যতম দাবিদার মনে করেন বেশির ভাগ নাগরিক।

উল্লেখ্য, ব্রিটেনের অর্থনীতিকে সংকটমুক্ত করতেই আবার প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে চান বলে জানিয়েছেন ঋষি। তার দাবি, কনজাভেটিভ পার্টির ১৩০ জনেরও বেশি এমপির সমর্থন রয়েছে। অন্যদিকে, বরিস জনসন দাবি করেন, ৫৮ জন এমপি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন তাকে।