NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

করোনায় নতুন শনাক্ত ১৩৯ জন, মৃত্যু ১


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

করোনায় নতুন শনাক্ত ১৩৯ জন, মৃত্যু ১

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৩ জনের। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন।

 

 

আজ রবিবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৬৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ১৩৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ২৪২টি।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।