NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্কটিশদের কাঁদিয়ে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

>
স্কটিশদের কাঁদিয়ে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

সমীকরণটা দুদলের জন্যই ছিল সমান, জিতলেই সুপার টুয়েলভ। বাঁচা-মরার এমন লড়াইয়ে শুক্রবার জিম্বাবুয়েকে ১৩৩ রানের চ্যালেঞ্জ ছোঁড়ে স্কটল্যান্ড। সহজ লক্ষ্য তাড়ায় কোনো ভুল করেনি ক্রেগ আরভিনের দল। ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিকান দলটি।

হোবার্টের বেলেরিভ ওভালে আজ স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আরভিনদের জয়ের নায়ক সিকান্দার রাজা। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো করতে পারেনি স্কটল্যান্ড। আগের ম্যাচে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা মাইকেল জোন্স প্রথম ওভারেই ফিরেছেন চাতারার শিকার হয়ে। ম্যাথু ক্রস ও ফিরেছেন দ্রুতই। পরের উইকেটে বেরিংটনকে নিয়ে মুন্সে ইনিংসের ভিত গড়ে দেয়ার কাজটা করেছেন। তবে রান এগিয়েছে ধীরগতিতেই। 

১৫ রানের বেরিংটনের বিদায়ের পর রানের গতি আরও কমে। শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করেও তেমন সফল হতে পারেননি কালাম ম্যাকলয়েড ও মাইকেল লিস্ক। ৬ উইকেটে ১৩২ রানে থামে স্কটিশদের ইনিংস।

জিম্বাবুয়ের হয়ে আজ সেরা বোলিং করেছেন চাতারা। ৪ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ১৪, নিয়েছেন দুটি উইকেট। দুই উইকেট পেয়েছেন এনগারাভাও। একটি করে উইকেট গেছে মুজারাবানি ও রাজার ঝুলিতে।

লক্ষ্য তাড়ায় শুরুটে ভালো হয়নি জিম্বাবুয়েরও। দলীয় ৪ রানে রেগিস চাকাভার উইকেট হারায় তারা। ৩ রানের ব্যবধানে মাধেভেরের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফ্রিকান দলটি। চাপ সামলে নেন অধিনায়ক ক্রেগ আরভিন। শন উইলিয়ামস ও সিকান্দার রাজার সাথে যথাক্রমে ৩৫ ও ৬৪ রানের জুটি গড়েন তিনি। 

২৩ বলে ৪০ রান করে রাজা আউট হন জশ ডেভির বলে। অর্ধশতকের পর ৮ রান যোগ করে ফেরেন আরভিনও। তখন শঙ্কা কিছুটা ভর করলেও কোনো বিপদ আসতে দেননি রায়ান বার্ল ও মিল্টন শুম্বা। তাদের ১৪ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।