NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে করোনার সংক্রমণ কমেছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২২ এএম

>
চট্টগ্রামে করোনার সংক্রমণ কমেছে

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ও হার কমেছে। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী সবশেষ ১২৭ জনের করোনা পরীক্ষা করে চার জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ৩ দশমিক ১৪ শতাংশ। 

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৪ জনই শহরের। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪০৩ জন। এর মধ্যে শহরের ৯৪ হাজার ৩৫৭ ও গ্রামের ৩৫ হাজার ৪৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭। 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজন পজিটিভ শনাক্ত হন। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ২২ নমুনা পরীক্ষায় একটি আক্রান্ত পাওয়া যায়। এপিক হেলথ কেয়ারে ১১ নমুনার দু’টিতে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। 

এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবরেটরিতে ৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০ ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবে ৭৯ নমুনায় নেগেটিভ রেজাল্ট আসে।  

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডিতে ৬ দশমিক ৬৬ শতাংশ, শেভরনে ৪ দশমিক ৫৪ ও এপিক হেলথ কেয়ারে ১৮ দশমিক ১৮ শতাংশ এবং ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।