NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

প্রয়াত অভিনেত্রী বৈশালীর সাবেক প্রেমিক রাহুল গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩০ এএম

>
প্রয়াত অভিনেত্রী বৈশালীর সাবেক প্রেমিক রাহুল গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সাবেক প্রেমিক রাহুল নাভলানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈশালী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার, তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন পুলিশ। সেই নোটে রাহুল নাভলানি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেছেন বৈশালী। রাহুলের সঙ্গে বৈশালীর একসময় প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সুইসাইড নোটের সূত্র ধরে রাহুল ও তার স্ত্রী দিশার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার মামলা হয়েছে, মামলার পর থেকেই তারা লাপাত্তা ছিলেন। বুধবার (১৯ অক্টোবর) তাকে ইন্দোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র বৈশালীর পরিবারের বরাতে জানিয়েছেন, কারো সঙ্গে বৈশালীর বিয়ে ঠিক হলেই তাকে মানসিকভাবে হেনস্তা করতেন রাহুল। বৈশালীকে জড়িয়ে নানা গুজব ছড়াতেন। বিভিন্ন সময় পাত্রপক্ষকে বৈশালীর ছবি ও ভিডিও পাঠাতেন।

বিষয়টি নিয়ে হতাশা থেকেই শনিবার (১৫ অক্টোবর) ২৯ বছর বয়েসী এ অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শশুরাল সিমর কা’র মতো জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান বৈশালী।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ দিয়ে টিভি পর্দায় অভিষেক ঘটে বৈশালীর। পরে ‘ইয়ে ওয়াদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’ এবং ‘বিষ ও অমৃত’-এর মতো বেশ কয়েকটি শোতে দেখা গেছে তাকে।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও ছিল বৈশালীর বন্ধুত্ব। শেষবারের মতো ‘রক্ষা বন্ধন’ ধারাবাহিকে দেখা গেছে তাকে।