NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মুখোমুখি কঙ্গনা-রুক্ষ্মিণী!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫২ এএম

মুখোমুখি কঙ্গনা-রুক্ষ্মিণী!

বিনোদন ডেস্ক: বছরখানেক আগেই বলিউড পরিচালক প্রদীপ সরকার ঐশ্বরিয়া রাইকে নিয়ে বাংলা থিয়েটার ইতিহাসের সাহসিনীর বায়োপিক করার কথা ঘোষণা করেছিলেন। তবে সেই কাজ স্থগিত থেকে যায়। এসবের মাঝেই রামকমল মুখোপাধ্যায় ‘নটী বিনোদিনী’র বায়োপিক করার কথা ঘোষণা করে ফেলেন।  

বলিউড এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আরো দু-একজন পরিচালকের ইচ্ছা ছিল বিনোদিনীকে নিয়ে সিনেমা করার।

 

তবে এবার হিন্দি কিংবা বাংলা দুই ফিল্মি বলয়ের সিনেমাতেই নায়িকার চরিত্রে সিলমোহর পড়েছে।

 

বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের হিন্দি ‘নটী বিনোদিনী’তে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। বুধবারই ঘোষণা করেছেন নায়িকা নিজে। তবে তারও এক মাস আগে সেপ্টেম্বরই ‘নটী বিনোদিনী’র বায়োপিকে রুক্ষ্মিণী মৈত্রর অভিনয় করার কথা ঘোষণা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।  

বঙ্গকন্যা তাঁর ফ্রেমে তুলে ধরবেন ‘বিনোদিনী : একটি নটির উপাখ্যান। ’ মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই রুক্ষ্মিণীর লুক দেখে ধন্য ধন্য করেছিলেন অনুরাগীরা। তবে কঙ্গনার বিনোদিনী লুক এখনো প্রকাশ্যে আসেনি। কিন্তু এর মাঝেই বলিউড ও টলিউডের দুই নায়িকার তুলনা চলছে।  

কারো মন্তব্য, ‘রুক্ষ্মিণী মৈত্র এবার কড়া চ্যালেঞ্জের মুখে। ’ কেউ বা আবার বলছেন, ‘কঙ্গনার অভিনয়ের কাছে আদৌ ধোপে টিকতে পারবেন তো রুক্ষ্মিণী?’ 

বলিউড নায়িকার সঙ্গে তুলনা টানায় এবার শেষমেশ মুখ খুললেন দেব-বান্ধবী। মন খারাপ তো নয়ই, উপরন্তু ‘নটী বিনোদিনী’র মতো বাংলার একজন অভিনেত্রীকে নিয়ে গোটা ভারত কথা বলছে, তার জন্য রীতিমতো গর্ববোধ করছেন রুক্ষ্মিণী মৈত্র।

অভিনেত্রীর কথায়, ‘কঙ্গনার সঙ্গে তুলনা হওয়া নিঃসন্দেহে বড় পাওনা। অসাধারণ অভিনেত্রী। আমি নিজে ওঁর অভিনয়ের ভক্ত। কঙ্গনা আমার সিনিয়র নায়িকা। অতঃপর এর থেকে বেশি আমি কি-ই বা চাইতে পারি। ’ তবে বাংলাকে এ ক্ষেত্রে তিনি বলিউডের থেকে এগিয়ে রেখেছেন।  

বললেন, ‘যদিও আমার সিনেমা অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। তবে বাঙালি হিসেবে গর্ব হচ্ছে। গোটা দেশ এক বাঙালি অভিনেত্রীকে নিয়ে কথা বলছে। যিনি কিনা মেয়েদের সিনেমা, থিয়েটারে আসার সুযোগ করে দিয়েছিলেন। আরো একবার এগিয়ে বাংলা। ’