NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৬ পিএম

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: দায়িত্ব পাওয়ার ৪৩ দিন পর পদত‌্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। লিজ ট্রাসের টিকে থাকা আরো অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন সুয়েলা ব্রেভারম্যান। সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি।

 

বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।  

 

লিজ ট্রাসের সঙ্গে আগে সরাসরি দেখা করেন তিনি। এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন। সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন। লিজ ট্রাসের অফিস থেকে জানানো হয়েছে, সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ড শ্যাপস তার স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হতে পারে। তবে লিজ ট্রাসের ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই । তার রাজনৈতিক মুখপাত্র স্থানীয় সময় বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র : বিবিসি।