NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের নওয়াজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ পিএম

>
বিপিএলে রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের নওয়াজ

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত, শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। যে কারণে প্রায় মাস তিনেক আগে থেকে শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় যুক্ত রয়েছে রংপুর রাইডার্সের নাম। দলটি তাদের দলে ভিড়িয়েছে পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। 

রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সে পোস্টের নওয়াজের ছবি যোগ করে তারা লিখেছে, ‘স্বাগতম নওয়াজ! জয়ের লড়াইয়ের গর্জন হবে বিপিএল জুড়ে।’

গত বিপিএলে খেলেনি ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। তবে আসছে আসরে স্বমহিমায় ফিরে আসছে রংপুরের দলটি। সেই খবর দলটি জানিয়ে দেয় নিজেদের ফেসবুক পাতায়। গতকাল দলটি জানায়, ‘জয়ের লড়াইয়ে আমরা আবারো আসছি মাঠে। রাইডার্স আর ব্যাক! দেখা হবে বিপিএলে।’

এর আগে গতকাল বুধবার এবারের আসরের প্রথম দল হিসেবে বিপিএলের লোগো উন্মোচন করে সিলেট সিক্সারস। রাজধানীর অভিজাত এক হোটেলে সিলেট দল ঘোষণা করেছে তাদের আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নাম। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।