NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ডাচদের হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম

>
ডাচদের হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত শ্রীলঙ্কার

সুপার টুয়েলভে যেতে হলে জিততেই হবে, এমন এক সমীকরণ নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল সেই সমীকরণটা মিলিয়েছে দারুণভাবেই। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে দলটি। শ্রেয়তর রানরেট থাকায় প্রথম রাউন্ডের এ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে দলটি।

টস জিতে এদিন আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬২ রান। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে স্কৎ এ্যাডওয়ার্ডসের দল সংগ্রহ করে ১৪৬ রান। দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে পারেননি জয়ের বন্দরে ভেড়াতে, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার।