NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইনজুরি পাশ কাটিয়ে ডিউক বলে মুশফিকের সেঞ্চুরি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

>
ইনজুরি পাশ কাটিয়ে ডিউক বলে মুশফিকের সেঞ্চুরি

চলছে ২৪তম জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড। এবারের আসরে ডিউক বলে খেলা হওয়ায় ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না ব্যাটাররা। তবে ভিন্ন চিত্র দেখা গেলো মঙ্গলবার রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচে। ইনজুরি কাটিয়ে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন রাজশাহীর ব্যাটার মুশফিকুর রহিম।

ডিউক বলে ব্যাটে হাতে দেশের ক্রিকেটাররা যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিক। দিনশেষে ঢাকার বিপক্ষে ২৪২ বল খেলে ১০৮ রান করে অপরাজিত রয়েছেন রাজশাহীর এই ব্যাটার। মুশফিকের এটি জাতীয় লিগের হয়ে ১৫ তম সেঞ্চুরি। ১০৮ রানে থেকে আগামীকাল আবারও দিন শুরু করবেন এই ব্যাটার। 

ব্যাট হাতে মুশফিক আজ ৯৮ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আরও ১৩০ বল। পেসার রনির করা বলকে লেগ সাইডে ক্লিপ দুই রান নিয়ে শতরানে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার। দিনশেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৩ রান করেছে রাজশাহী।