NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অস্ট্রেলিয়ায় দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩১ এএম

অস্ট্রেলিয়ায় দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার পশ্চিমে কপিনস ক্রসিং রোডে রবিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত তিনজন বাংলাদেশি পর্যটক বলে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৬১ বছর বয়সী পুরুষ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী পুরুষকে মৃত ঘোষণা করা হয়। তারা তিনজনই বাংলাদেশি। এ ঘটনায় উভয় চালক হাসপাতালে চিকিৎসাধীন। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির। 

 

এদিকে বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় নিহত তিনজনই একই পরিবারের। তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।

নিহতরা হলেন সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের শহীদুল ইসলাম (৬১), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৫৪) ও তাদের ছেলে রনি (২১)।

দুর্ঘটনায় শহীদুল ইসলামের আরেক ছেলে আনোয়ার জাহিদ গুরুতর আহত হন। তিনি ক্যানবেরা হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। সম্প্রতি হজ পালন শেষে ভ্রমণ ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তারা।