NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিতর্কিত বিষয় থাকায় নিষিদ্ধ মোহনলালের সিনেমা!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ এএম

>
বিতর্কিত বিষয় থাকায় নিষিদ্ধ মোহনলালের সিনেমা!

শুক্রবার (২১ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দক্ষিণী মহাতারকা মোহনলাল অভিনীত নতুন সিনেমা ‘মনস্টার’। ‘এলজিবিটিকিউ’ সংক্রান্ত বিষয় থাকায় উপসাগরীয় দেশগুলোতে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনই দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি নির্মাতা কিংবা সিনেমা সংশ্লিষ্ট কেউ।

‘মনস্টার’ একটি ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে মোহনলালকে। বিশ্বের নানা দেশে মুক্তি পাবে এটি। জানা গিয়েছে, সিনেমাটিতে ‘এলজিবিটিকিউ’ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আর সেই কারণেই এটিকে নিষিদ্ধ করা হয়েছে উপসাগরীয় দেশগুলোতে। বিষয়টি আরও একবার মূল্যায়ন করে দেখার অনুরোধ জানিয়ে সিনেমাটিকে ফের সেন্সরবোর্ডে পাঠিয়েছে সিনেমার টিম।

ফলে চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোতে মুক্তি পাচ্ছে না মোহনলালের ‘মনস্টার’। সেন্সর বোর্ডের অনুমতি পেলে আগামী সপ্তাহের যেকোনো দিনে মুক্তি পাবে সিনেমাটি।

মোহনলাল ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্মী মঞ্চু, সিদ্দিকী, হানি রোজ, সুদেব নায়ার, কেবি গণেশ কুমার এবং জনি অ্যান্টনির মতো তারকারা।

উল্লেখ্য, মোহনলালকে শেষ দেখা গিয়েছিল ‘টুয়েল্ফথ ম্যান’-এ। সিনেমাটি পরিচালনা করেন ‘দৃশ্যম’ খ্যাত জিতু জোসেফ। কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এই দক্ষিণী তারকা। তার হাতে রয়েছে 'অ্যালোন', 'রাম: পার্ট ওয়ান', 'এল ২: এমপুরাণ'সহ একাধিক সিনেমা।