NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসির চোখে বিশ্বকাপের দাবিদার ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ এএম

>
মেসির চোখে বিশ্বকাপের দাবিদার ব্রাজিল

এবারের বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ, এমন ঘোষণা কয়েদিন আগেই দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দেশের সেরা তারকাকে তাই ট্রফি জিতিয়ে বিদায় দিতে মুখিয়ে আছেন দলের অন্য সদস্যরা। দলও আছে দারুণ ছন্দে। কিন্তু মেসির চোখে বিশ্বকাপের বড় দাবিদার চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল। একই তালিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকেও জায়গা দিয়েছেন ৭ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকা। 

মাসখানেক পর কাতেরর মাটিতে গড়াতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্ব আসরের শিরোপা তা নিয়ে আগ্রহের কোনো কমই নেই দর্শকদের। বিশ্বকাপের ফেভারিট কারা এমন প্রশ্নের জবাবে বুধবার পাঁচটি দলের নাম বলেছেন মেসি। মেসির ফেভারিটের দলের তালিকায় ব্রাজিল, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড, জার্মানি ও স্পেন থাকলেও নেই আর্জেন্টিনা।

‘আমার মতে, বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এরাই বিশ্বকাপে ফেভারিট। আমি হয়ত অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি। তবে আমাকে যদি একটা বা দুইটা দুলের নাম বলতে বলেন তাহলে আমি বলব আজকের অবস্থা  ব্রাজিল এবং ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দুই দাবিদার।’

বিশ্বকাপের ঠিক চোট সমস্যা ব্যাপক ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে অনিশ্চিত হয়ে গেছে দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার বিশ্বকাপ। বিষয়টি চিন্তায় আছেন দলের অধিনায়ক মেসিও। 

তিনি বলেন, ‘চোট আমাদের জন্য দুঃশ্চিন্তার কারণ। দিবালা এবং দি মারিয়ার চোট আমাকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। আপনি যখন এমন কিছু দেখবেন তখন আপনি ভয় পাবেনই। তবে আমরা আমাদের সেরা পারফর্ম করার চেষ্টা করবো এবং নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাইব।’