NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

চকলেট চুরির করেছেন মা! অভিযোগ নিয়ে থানায় ছোট্ট শিশু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৪ এএম

>
চকলেট চুরির করেছেন মা! অভিযোগ নিয়ে থানায় ছোট্ট শিশু

তার প্রিয় চকলেট চুরি করে নিয়েছেন মা। মায়ের বিরুদ্ধে এমন ‘গুরুতর’ অভিযোগ নিয়ে সোজা থানায় গেল ছোট্ট শিশু। মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ওই খুদের কাণ্ডকারখানা ইতোমধ্যেই ভাইরাল।

সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিয়োয় দেখা গেছে, ভারতের হায়দ্রাবাদের একটি পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও।

সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনা খুলে বলে ওই শিশুর বাবার দাবি, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় টাল-বাহানা করছিল ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে কি শিশুটির অভিযোগ মিছে? ছেলের চকলেট চুরি করেননি তার মা? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। যদিও খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।

থানায় এক নারী পুলিশ কর্মকর্তাকে বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেতে দেখা গেছে ভিডিওতে। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেওয়া হচ্ছে। এরপর অবশ্য তাকে বুঝিয়ে-সুজিয়ে বাড়ি ফিরে যেতে রাজি করিয়ে ফেলেছেন। তবে এ হেন অকুতোভয় খুদের কীর্তি নিয়ে মুচকি হেসে তারিফ করেছে সমাজমাধ্যম!