NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জার্মান আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৩ এএম

জার্মান আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ

ফ্রাঙ্কফুটের একটি স্থানীয় অডিটোরিয়াম হলে জার্মান আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে শাহ আলমকে সভাপতি ও মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম এবং সভা পরিচালনা করেন তোফাজ্জল হোসেন সেন্টু। 

 

প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মাহফুজ ফারুক। পবিত্র কোরআন থেকে পাঠ করেন ঠান্ডু মাতব্বরর ও গীতা থেকে পাঠ করেন বরুন চক্রবর্তী।

সভায় আরো বক্তব্য রাখেন হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগের সভাপতি নোমান হামিদ, বিশেষ অতিথি কবি মুনিব রিজওয়ান, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, খান শিহাব, শফিক মার্ক্স ট্রাউড, মিন্টু গোম্বের্ট, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, তারেক আহমেদ, মাখন সরকার, রাসেদ ভূইয়া, সেলিম আলী, মোহাম্মদ ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী স্মৃতি চক্রবর্তী, সাজ্জাতুর রহমানসহ আরো অনেকে।

শাহ আলম প্রথম অধিবেশনে জার্মান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কাউন্সিলরগণের উপস্হিতিতে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সন্মেলন প্রস্তুতি কমিটির প্রধান জনাব নোমান হামীদ।