NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

কংগ্রেস সভাপতি নির্বাচন: ভোট দিলেন সোনিয়া-প্রিয়াঙ্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৭ এএম

কংগ্রেস সভাপতি নির্বাচন: ভোট দিলেন সোনিয়া-প্রিয়াঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন শুরু হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লিসহ দেশের সর্বত্র কংগ্রেস দপ্তরে আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ভোট শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  

আজ বেলা ১১টায় দিল্লির ২৪ আকবর রোডে দলের সদর দপ্তরে এসে ভোট দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।

 

একই সঙ্গে ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মোট ৭৫ জন প্রতিনিধি সেখানে ভোট দেওয়ার কথা রয়েছে।  

 

দলের সভাপতি বেছে নিতে ভোট দেবেন ৯ হাজারের কিছু বেশি প্রতিনিধি; তারা গোপন ব্যালটে বিষয়টি নির্ধারণ করবেন। লড়াই চলছে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে শশী থারুরের। যিনিই জিতবেন, দীর্ঘ ২৪ বছর পর তিনিই হবেন নেহরু-গান্ধী পরিবারের বাইরের কেউ।  

রাহুল গান্ধীও আজ ভোট দেবেন। রাহুলসহ অন্তত ৪০ জন পদযাত্রীর ভোটদানের জন্য কর্ণাটকে বিশেষ ভোটকেন্দ্র খুলেছে কংগ্রেস। নির্বাচন উপলক্ষে আজ ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখা হয়েছে।

কংগ্রেস সদর দপ্তরে ভোট গণনা শুরু হবে বুধবার। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, ভারতে মোট ৩৬টি ভোটকেন্দ্রে ৬৭টি বুথ খোলা হয়েছে। প্রতিটি বুথে ২০০ জন ভোট দিতে পারবেন।

সূত্র: এনডিটিভি।