NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে সরকার : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৮ এএম

>
উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুর নীলগিরি হলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অব টেকনোলজি-সিডনি (ইউটিএস) কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে উচ্চশিক্ষার ওপর জোর দিয়েছে। গত ১৪ বছরে বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। এগুলোর মধ্যে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ও আছে। 

ড. হাছান তার নিজ শহর চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউটিএস কর্তৃক ব্যবসা এবং তথ্য প্রযুক্তির কোর্স শুরু করার কথা শুনে খুব খুশি উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, তারা এখানে প্রথম বর্ষের কোর্স শেষ করে ডিপ্লোমাধারী হবে। এরপর তারা দুই বছর পড়ালেখা করে ব্যাচেলর ডিগ্রি পাবে। 

তিনি বলেন, একজন শিক্ষার্থী যদি অস্ট্রেলিয়ায় এক বছরের জন্য একই ডিপ্লোমা করতে যায় তার ২০ লাখ টাকা প্রয়োজন, কিন্তু এখানে তার প্রয়োজন সাড়ে সাত লাখ টাকা।

চট্টগ্রামকে একটি বাণিজ্যিক নগরী উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর নগরী হওয়ায় ৯৩ শতাংশ রপ্তানি-আমদানি কার্যক্রম এই বন্দর দিয়ে হয়। 

ড. হাছান ইউটিএসকে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে তাদের আরও কোর্স সম্প্রসারণ করার জন্য অনুরোধ করেছিলেন উল্লেখ করে বলেন, এতে অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এখানে প্রবেশ করতে পারবে। ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। 

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। ইউটিএস কলেজের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মারফি এবং বিইআরআই-এর প্রতিষ্ঠাতা ও সিইও ডা. আরিফ জুবেয়ার গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন।