NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আইসিসির অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটলেন বাবর আজম


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৬ এএম

>
আইসিসির অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটলেন বাবর আজম

আজ ১৫ অক্টোবর বাবর আজমের ২৮তম জন্মদিন। একই দিনে ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’ও। আইসিসির সেই অনুষ্ঠানেই বাবর আজম আজ কাটলেন তার জন্মদিনের কেক। 

আগামীকাল ১৬ অক্টোবর থেকে শুরু হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগের দিন, আয শনিবার আইসিসি মিডিয়া ইভেন্টে যোগ দিয়েছিলেন ১৬টি দলের অধিনায়ক। এই মিডিয়া ইভেন্টে এসে কেক কেটে বাকি দলের অধিনায়কদের সঙ্গে জন্মদিন উৎযাপন করেন বাবর। 

অনুষ্ঠান শুরুর আগে সঞ্চালক খানিকটা রহস্যই করছিলেন। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ মঞ্চে আসতে একটু দেরি করছিলেন, তাই নিয়ে যত রহস্য। একটু পরেই জানা গেল তার দেরি করার কারণ। হাতে একটা কেক আর ছুরি নিয়ে সামনে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেটা তুলে দেন বাবরের হাতে। 

বাবরের পাশে বসে ছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচার্ড বেরিংটন। তার সাহায্য নেন বাবর, এরপর কাটেন কেকটি।  

কেক কাটার সময় খানিকটা ভিন্নতা দেখা গেল। উপমহাদেশ তো বটেই, পশ্চিমা মুল্লুকেও জন্মদিনের কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে টু য়্যু’ গেয়ে উদযাপন করতে দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার এই গান গাওয়ার চল নেই। তাই কেক কাটার সময় বাবরকে হাত তালি দিয়ে অভিবাদন জানান সব অধিনায়ক।

আইসিসির অনুষ্ঠানে এমন নজির নিঃসন্দেহে এই জন্মদিনটাকে পাক অধিনায়কের জীবনে একটু আলাদা করে দিয়েছে। জীবনের আগের ২৭ জন্মদিনে যে পাক অধিনায়ক এভাবে বিশ্বসেরা ১৬ দলের অধিনায়কের মাঝে কেক কাটেননি কখনো!